মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, আটক ২

মাগুরায় পূর্ব শত্রুতা ও চলমান সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আন্তত অর্ধশত আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।  সোমবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার রামনগর গ্রামে সংঘর্ষের এঘটনায় আহত ২৫ জনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছে। গত কয়েকদিন ধরে আলমখালী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে আসছিল। রবিবার একপক্ষ বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের তাড়িয়ে দেয়। এর জের ধরে সোমবার সকালে রামনগর গ্রামে পূর্ণাঙ্গ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

হাসপাতালে ভর্তি হওয়া একপক্ষে আহতরা হলেন ফরিদ মোল্লা, আসাদুল, রুহুল আমিন, আব্দুল মন্ডল, সাহেব আলী, ওয়াকিল উদ্দিন, আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাজেদুল ও সালমান।

এছাড়া অন্যপক্ষের মুক্তার মন্ডল, সাহেব আলী, উজ্জল মন্ডল, আবু তালেব মন্ডল, তুরফান মন্ডল, আওয়াল মন্ডল, রুহুল মন্ডল, বাচ্চু মন্ডল, নান্নু মন্ডল, আজিজুল মন্ডল, আরিফুল ইসলাম ও ইদ্রিস আলী রয়েছে।

 

মাগুরা জেলার পুলিশ সুপার (এসপি) মো.হাবিবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের দুইজনকে আটক হয়েছে।