গাজীপুর

করোনার পরবর্তী দেশের টেকসই কৃষি পুনরুদ্ধার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

‘করোনা মহামারির উত্তর বাংলাদেশ টেকসই কৃষি পুনরুদ্ধার: ফসল, প্রণিসম্পদ ও মৎস্য খাতে সামাজিক অভিযোজন ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিশ্লেষণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জোনের ডেপুটি পরিচালকের কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজনও করে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প। 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ও হিট প্রকল্পের উপ-ব্যবস্থাপক ড. শেখ শামীম হাসানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সেমিনারের মূল উদ্দেশ্য ছিল করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি, সমাজ ও কৃষিভিত্তিক খাতগুলোতে সৃষ্ট বহুমাত্রিক প্রভাব বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য একটি কার্যকর পুনরুদ্ধার কাঠামো তৈরি করা।

 অর্থায়নে উক্ত সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সহকারী উপ-ব্যবস্থাপক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা জোনের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।

এছাড়া সেমিনারে আরও অংশ নেন কুমিল্লার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।