টাঙ্গাইলের মির্জাপুর

অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ ছাড়পত্র না থাকায় মেসার্স আই বি এল ব্রিকস নামে একটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ডিসেম্বর) দুপুরে উপজেলার পাথরঘাটা এলাকায় চালানো এ অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নওশাদ আলম।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।