চ্যাম্পিয়ন চট্টগ্রাম

আমিরাতে বাংলাদেশি ফুটবল প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

হামজা-সমিতদের পথ ধরে প্রবাসেও বাড়ছে ফুটবলের উন্মাদনা। সম্প্রতি আরব আমিরাতে শেষ হলো বাংলাদেশি প্রিমিয়ার লীগ। প্রবাসে বসবাসরত বাংলাদেশি ফুটবলারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফাইনালে রংপুরকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম।

টুর্নামেন্ট দেখতে আসা প্রবাসীদের দাবি, শুধু এই লীগের আয়োজন অব্যাহত রাখাই নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যাতে মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে প্রবাসী ফুটবল কমিউনিটিকে সেই উদ্যোগ নিতে হবে।

ফুটবল প্রেমিদের মতে, ‘হামজা-সমিতদের  অন্তর্ভুক্তির পর প্রবাসী ফুটবলারদের মধ্যে যে নতুন উদ্দীপনা এসেছে, তাকে কাজে লাগানো উচিত। আরব আমিরাতে এমন অনেক প্রতিভাবান বাংলাদেশি ফুটবলার রয়েছেন, যারা দেশের মূল স্রোতের ফুটবলে যোগ দেওয়ার যোগ্যতা রাখেন।