সৌদি আরবের জেদ্দা

ওমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আহত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় হারুন মিয়া নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে জেদ্দার কিলো আসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত হারুন মিয়া কুমিল্লার দাউদকান্দি উপজেলার দড়ি গোয়ালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি জেদ্দা ৩নম্বর সানাইয়া মোহাম্মদ আব্দুল ফারহাদ কোম্পানি নামক একটি ফ্যাক্টরিতে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সারিফুল ইসলাম জামাল জানান, হারুন মিয়া পবিত্র ওমরা পালন শেষে মক্কা থেকে জেদ্দায় ফিরছিলেন। পথে কিলো আসারা নামক স্থানে কাঠের ব্রিজের নিচে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় আল-আন্দালোসিয়া হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পুলিশ প্রাইভেট কারের চালককে আটক করেছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত