একসময়ের বিতর্কিত চিত্রনায়িকা পলি বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে। বর্তমান স্বামী-সন্তান ও সংসার নিয়ে কেটে যাচ্ছে তার দিন-রাত। তবে সিনেমায় ব্যস্ততা না থাকলেও আবারও তিনি নির্বাচনের মাঠে নেমেছেন।
এই অভিনেত্রী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬-২৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী পলি। তিনি বলেন, আসন্ন ফিল্ম ক্লাব নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও একটি মূল্যবান ভোটই আমার এগিয়ে চলার শক্তি। সম্মানিত ফিল্ম ক্লাব সদস্যবৃন্দ, আপনাদের সক্রিয় সমর্থন ও একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার অনুরোধ জানাই।
মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত তারকা নায়ক মান্নার নায়িকা হিসেবে পলি চলচ্চিত্রে অভিষিক্ত হন। এই সিনেমার মাধ্যমেই আলোচিত হন তিনি। এরপর পলি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সে সময়ের প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এ নায়িকা।