দুই দিনব্যাপী ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ’ শুরু ১৩ ডিসেম্বর

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

পরিবেশবাদী নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)সহ  জাতীয় ও আন্তর্জাতিক ২১টি সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক সম্মেলন  ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা নগরের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তন এ সমাবেশের আয়োজন করা হয়। 

ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলি কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সম্মেলনের আগে জলবায়ু ন্যায্যতা সমাবেশের আহ্বায়ক কমিটির আয়োজনে শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাবেশের ঘোষণা দেন অ্যাসেম্বলি কমিটির সদস্য সচিব শরীফ জামিল।

ক্লাইমেট জাস্টিজ অ্যাসেম্বলি ও পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানায়, দুইদিনব্যাপী এই সমাবেশের প্রথমদিন ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় একটি শোভাযাত্রার অনুষ্ঠিত হওয়ার পর ক্লাইমেট জাস্টিজ অ্যাসেম্বলির উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আয়োজক কমিটির আহ্বায়ক ও ধরার উপদেষ্টা কমিটির সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে  উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এ দিনের সমাবশে তিনটি প্লান্যারি সেশন থাকবে। বাংলাদেশে জলবায়ু ক্ষতিগ্রস্থ অঞ্চল থেকে আসা ভুক্তভোগীরা এবং জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞরা বক্তব্য দিবেন।

দ্বিতীয়দিন ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় সমাবেশের প্রথম দিনের আলোচনার সার সংক্ষেপ, সুপারিশ ও করণীয় নিয়ে উপস্থাপন করা হবে ‘ড্রাফট অ্যাসেম্বলি ডিক্লারেশন’।

বাংলাদেশসহ আঞ্চলিক ও বৈশ্বিক ১৪টি দেশের প্রায় দেড় হাজার বিশিষ্ট পরিবেশবিদ, গবেষক, নীতিনির্ধারক ও সামাজিক আন্দোলনের নেতাদের উপস্থিতিতে এশিয়ার অন্যতম বৃহৎ এই জলবায়ু অধিকারভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ দিকে সংবাদ সম্মেলেন অ্যাসেম্বলি কমিটির সদস্য সচিব শরীফ জামিল বলেন, প্রান্তিক ও অপ্রান্তিক সকল মানুষের সচেতনতার মধ্য দিয়েই রূপান্তরের বাস্তবতার ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হবে। সেই লক্ষ্যেই এই জলবায়ু ন্যায্যতা সমাবেশ।

ক্লাইমেট জাস্টিজ অ্যাসেম্বলির আহ্বায়ক ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, পরিবেশ ও জলবায়ু বিশ্বব্যাপী হুমকির মুখে, ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশও। এই ঝুঁকি মোকাবিলায় আমাদের পরিবেশ কর্মীরা নিঃস্বার্থভাবে কাজ করছে, যা একটি মহৎ কাজ। কোনো কিছুর বিনিময়ে এ কাজের মূল্যায়ণ সম্ভব নয়। কিন্তু এই ঝুঁকি মোকাবিলায় অর্থায়ণ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ক্লাইমেট জাস্টিজ অ্যাসেম্বলির কো-কনভেন এম এস সিদ্দিকি, সেন্টের ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক, শেরে বাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী।

এছাড়া এতে উপস্থিত ছিলেন সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিস লিমিটেডের (সিআরইএসএল) ব্যবস্থাপনা পরিচালক শাকিলা আজিজ ও জলবায়ু ন্যায্যতা সমাবেশের সমন্বয়ক ও সহযোগী সমন্বয়করা।

 

 

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত