মুন্সীগঞ্জে রেষ্টুরেন্ট ও হালিমের দোকানকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক রেস্টুরেন্ট ও হালিমের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় তিনি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ইয়াম্মি এক্সপ্রেস রেস্টুরেন্টের ম্যানেজার গোলাম রাব্বিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। 

এছাড়া খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় মায়ের দোয়া নামে একটি শাহী হালিমের দোকান মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন। 

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের টিম সহযোগিতা করেন।