বনানীতে আকিজ ফার্মেসির ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

গ্রাহকের জন্য মানসম্মত ওষুধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ লাইফকেয়ার-এর রিটেইল ফার্মেসি চেইন ‘আকিজ ফার্মেসি’ এর প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর আতাতুর্ক টাওয়ারে আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম।

গ্রাহকদের সুলভ মূল্যে মানসম্মত এবং ভেজালমুক্ত ওষুধ সরবরাহ করার প্রত্যয় নিয়ে ২০২৫ সালের জুন মাসে যাত্রা শুরু করে আকিজ ফার্মেসি। বর্তমানে ঢাকা, সিলেট, খুলনা, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে আকিজ ফার্মেসির ১৩টি আউটলেট রয়েছে।

আকিজ ফার্মেসির চিফ বিজনেস অফিসার ইসতিয়াক আলী তালুকদার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো গ্রাকদের নিরাপদ, মানসম্মত ওষুধ সুলভ মূল্যে সরবরাহ করা। আমরা প্রতিযোগিতামূলক বাজারে আমাদের স্বতন্ত্রতা তৈরি করেছি মানসম্মত ওষুধ সরবরাহ, গ্রাহকভিত্তিক সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আমাদের লক্ষ্য গ্রাহকের বিশ্বাস অর্জন করা এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা।’

তিনি আরও বলেন, আকিজ ফার্মেসি গ্রাহকদের জন্য প্রিমিয়াম মানের ওষুধ, অভিজ্ঞ ফার্মাসিস্টদের পরামর্শ, দ্রুত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। বর্তমানে দেশব্যাপী আকিজ ফার্মেসি ১৩টি আউটলেট পরিচালনা করছে এবং আগামী ৩ বছরের মধ্যে আরও ৫০০টি আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে।

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, ‘আকিজ রিসোর্স-এর ফার্মেসি রিটেইল ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হলো জনগণকে নিরাপদ, সুলভ এবং অথেনটিক ওষুধ সরবরাহ করা।’

আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বলেন, আকিজ রিসোর্স দীর্ঘদিন ধরে উন্নত গ্রাহকসেবা ও ব্যবসায়িক মান বজায় রেখে বিভিন্ন খাতে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। এ ব্যবসাতেও একই ধারা অব্যাহত থাকবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ফার্মেসির হেড অব অপারেশন সুজন ঘোষসহ আকিজ রিসোর্স ও আকিজ ফার্মেসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।