পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি জানান, বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খরব পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।