চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু 

পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রাম আদালত এলাকায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে পেশাগত দায়িত্ব পালন শেষে আদালতের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
হঠাৎ সেখানে তিনি ঢলে পড়লেন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।

মোজাম্মেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। তিনি নগরের ডবলমুরিং থানায় কর্মরত পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, চিকিৎসকেরা কনস্টেবল মোজাম্মেলকে মৃত অবস্থায় পেয়েছেন। তাঁরা বলছেন, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে হঠাৎ পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের আদালতপাড়ায় কর্মরত পুলিশ সদস্যের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।