ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোখলেছুর সবুজ, সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল ফাহাদ এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার ফিরোজ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।