ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আমতলীতে গ্রেপ্তার ৩

বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত 'ডেভিল হান্ট ফেজ-২' অভিযানে আ. লীগ ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দিনভর ও রাতের অভিযানে তাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

'ডেভিল হান্ট ফেজ-২' গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার ১ যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন ফকির (২৮), গুলিশাখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আ. লীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও চাওড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) তাজ উদ্দীন পান্নু হাওলাদার।

পুলিশ জানায়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গত তিন দিনব্যাপী থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আমতলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান অব্যাহত থাকবে।