আল-আরাফাহ ব্যাংকের নতুন এমডি রাফাত উল্লা খান

মো. রাফাত উল্লা খান আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল থেকে তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এমডি হিসেবে যোগ দেওয়ার আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।