ডিএসইর ইনফরমেশন হেল্প ডেস্ক উদ্বোধন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির তথ্যসেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক স্থাপন করেছে। গতকাল বৃহস্পতিবার ইনফরমেশন হেল্প ডেস্কটি ডিএসইতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

উদ্বোধন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়াসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুঁজিবাজার সংক্রান্ত সব ধরনের তথ্যের জন্য যোগাযোগের নম্বর +৮৮-০২-৪১০৪০১৮৯, ০৯৬৬৬৭০২০৭০।