ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে শ্রমিক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর কানাইবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়সতলা গ্রামের প্রয়াত হাবিবুর রহমানের ছেলে মো. সীমান্ত (২০), মো. সাকিব (২৬) ও মো. তন্ময় (২৫)।

সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মুক্তারপুর কানাইবাড়ি গ্রামে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি টিম। এ সময় সেখানে ডাকাতির প্রস্তুতিকালে শ্রমিক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।