শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইইউর শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করে দূতাবাস।

ইইউ দূতাবাস তাদের শোকবার্তায় বলেছে, ‘শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা- ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি।