২৬ ডিসেম্বর আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগে সিলেট পর্বের টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সর্বোচ্চ ২ হাজার এবং সর্বনিম্ন ২০০ টাকায় টিকেট কিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। শতভাগ টিকিটই অনলাইনে পাওয়া যাবে।
সিলেট পর্বে টিকেটের মূল্য তালিকা
গ্র্যান্ড স্ট্যান্ড— ২ হাজার টাকা
ক্লাব হাউজ— ৫০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড— ২৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড— ২০০ টাকা
গ্রিন গ্যালারি— ২০০ টাকা
ক্লাব হাউজ (জিরো ওয়েস্ট জোন)— ৬০০ টাকা
বিপিএল ২০২৫: সিলেট পর্বের সময়সূচী
| তারিখ | বার | প্রথম ম্যাচ (দুপুর) | দ্বিতীয় ম্যাচ (রাত) |
|---|---|---|---|
| ২৬ ডিসেম্বর ২০২৫ | শুক্রবার | সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স | নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস |
| ২৭ ডিসেম্বর ২০২৫ | শনিবার | ঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট টাইটান্স-নোয়াখালী এক্সপ্রেস |
| ২৯ ডিসেম্বর ২০২৫ | সোমবার | রংপুর রাইডার্স-চট্টগ্রাম রয়্যালস | রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস |
| ৩০ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার | সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস | ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স |
| ১ জানুয়ারি ২০২৬ | বৃহস্পতিবার | সিলেট টাইটান্স-ঢাকা ক্যাপিটালস | রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স |
| ২ জানুয়ারি ২০২৬ | শুক্রবার | ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস | সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স |