দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ ডিসেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে পিই রেশিও কমেছে ২ দশমিক ৪০ শতাংশ। গতকাল শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮ দশমিক ৭৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৮ দশমিক ৫৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে শূন্য দশমিক ২১ পয়েন্ট বা ২ দশমিক ৪০ শতাংশ।
এর আগের সপ্তাহের শুরুতে (৭ থেকে ১১ ডিসেম্বর) পিই রেশিও ছিল ৮ দশমিক ৭০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৮ দশমিক ৭৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছিল শূন্য দশমিক শূন্য ৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ। গত সপ্তাহের খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৩৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪ দশমিক ২২ পয়েন্টে, ব্যাংক খাতে ৫ দশমিক ৯৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ৯ দশমিক শূন্য ১ পয়েন্টে।