হাতিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

নোয়াখালীর হাতিয়ায় পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে।

আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাকে আটক করা হয়। রবিবার বিকেলে হাতিয়া  কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টা থেকে রবিবার দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের যৌথ অভিযানে নোয়াখালীর হাতিয়া থানাধীন তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।