হাতিয়া ও নিঝুম দ্বীপকে আধুনিক পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা সরকারের

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়া ও পর্যটন দ্বীপ নিঝুম দ্বীপকে একটি আধুনিক ও আদর্শ পর্যটন কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নোয়াখালী জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে হাতিয়া ও নিঝুম দ্বীপকে পরিকল্পিত পর্যটন কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চলমান প্রকল্পের বিস্তারিত প্রধানমন্ত্রী সংসদে জানান, নোয়াখালী জেলার হাতিয়া ও নিঝুম দ্বীপে পর্যটন সুবিধাদি নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৯.৬১ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়নের জন্য যা যা করা হচ্ছে, হাতিয়া উপজেলার তমরউদ্দিন মৌজায় একটি ৬ তলা হোটেল ভবন নির্মাণ করা হচ্ছে। 

নিঝুম দ্বীপের চর উসমান মৌজায় ৪ তলা ফাউন্ডেশনসহ আধুনিক হোটেল বিল্ডিং নির্মাণের কাজ চলমান রয়েছে। 

ইন্টিগ্রেটেড ট্যুরিজম জোন হাতিয়ার পর্যটন খাতকে আরও সুসংগঠিত করতে নতুন পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আওতায় ‘নিঝুম দ্বীপ ইন্টিগ্রেটেড ট্যুরিজম জোন’ শীর্ষক একটি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে। এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলটি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

নতুন চরের সম্ভাবনা যাচাই হাতিয়া উপজেলার অন্তর্গত নতুন করে জেগে ওঠা চরগুলো এবং লালচর, নিমতলি, কমলার দিঘীর মতো সম্ভাব্য পর্যটন এলাকাগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী জানান, এসব এলাকাকে পরিকল্পিত পর্যটন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন করা হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও পর্যটন সুবিধাদি নিশ্চিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত