চলতি বছেই বিয়ের মাধ্যমে দীর্ঘ ১৩ বছরের প্রেমের অবসান ঘটান ছো্টপর্দার নির্মাতা আদনান আল রাজীব ও লাক্সতারকা মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকেই এই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বর্তমানে তারা যে সুখের জোয়ারে ভাসছেন, তার নতুন প্রমাণ মিলল সুদূর মালদ্বীপে।
ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে এই জুটি এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। সেখানে কাটানো একান্ত মুহূর্তের কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন তারা।