পশ্চিম-মধ্য এশীয় দেশগুলোতে ২০২৪ সালে মুক্তি পাওয়া সেরা ১৫ সিনেমার একটি তালিকা প্রকাশ করেছে এশিয়ান মুভি পালস। এ তালিকায় অন্যান্য দেশের পাশাপাশি স্থান করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত বাংলাদেশি সিনেমা ‘সাবা’। এছাড়াও তালিকায় রয়েছে কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, জর্জিয়া, ইরাক ও ইরানের মতো দেশের সিনেমা।
এশিয়ান মুভি জানিয়েছে, ধারাবাহিকতা ধরে রেখে তারা সিনেমার এ তালিকায় করেনি। এসব সিনেমার কিছু ২০২৩ সালে প্রিমিয়ার হলেও মুক্তি পেয়েছে গত বছর।
এশিয়ান মুভি পালসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাবা’ একটি যথাযথ বাস্তববাদী সিনেমা, যা সামাজিক ও পারিবারিক চিত্রনাট্যের ভক্তদের সন্তুষ্ট করেছে।
পরিচালক মাকসুদ হোসেনকে সম্পর্কে বলা হয়, সত্যিকারের মাস্টারপিস তৈরিতে বাংলাদেশের মতো দেশ থেকে পশ্চিমা/ইউরোপীয় ফিল্ম ফেস্টিভ্যালে যা বেছে নেওয়া হয় তা থেকে দূরে সরে যেতে হবে। আশা করছি তিনি খুব শিগগিরই তা করবেন।
এর আগে গত ডিসেম্বরের ৮, ৯ ও ১৪ তারিখ সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয় ‘সাবা’। সিনেমাটির গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।
সিনেমায় সাবা ছিলেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।
তালিকার ১৫ সিনেমা হলো:
১. দ্য সীড অফ দ্য সেক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)
২. সংস অব আদম (ওদায়ে রশীদ, ইরাক)
৩. ফ্রম গ্রাউন্ড জিরো (কালেক্টিভ, প্যালেস্টাইন)
৪. মুর (আদিলখান ইয়েরঝানভ, কাজাখস্তান)
৫. সীমা’স সং (রয়া সাদাত, আফগানিস্তান)
৬. আই, দ্য সং (দেছেন রোডের, ভুটান)
৭. ক্রসিং (লেভান আকিন, জর্জিয়া)
৮. সাইলেন্ট সিটি ড্রাইভার (সেঙ্গেদর্জ জানচিভদর্জ, মঙ্গোলিয়া)
৯. মাই ফেভারিট কেক (মরিয়ম মোঘাদাম ও বেহতাশ সানাইহা, ইরান)
১০. শাম্ভালা (মিন বাহাদুর ভাম, নেপাল)
১১. সাবা (মাকসুদ হোসেন, বাংলাদেশ)
১২. সানডে (শোকির খোলিকভ, উজবেকিস্তান)
১৩. আপশট (মাহা হজ, ফিলিস্তিন)
১৪. স্টেপেনউলফ (আদিলখান ইয়ারঝানভ, কাজাখস্তান)
১৫.দস্তুর (কুয়ানিশ বেইসেকভ, কাজাখস্তান)
ভয়াবহ অপরাধের সূত্র খুঁজতে আসছে ‘পাতাললোক’ দ্বিতীয় সিজন
রাতভর মদপান করে শুটিং করতেন সালমান: রাম কাপুর