মুরাদনগরে আ. লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ ও  অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা ও মুরাদনগর থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এলাকা থেকে বিপ্লব সরকারকে এবং সোমবার রাতে মো. সেলিম সরকার (৪৬) ও মো. ইউনুস (৪৫) কে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ ও  বাঙ্গরা বাজার থানা পুলিশ।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, বিপ্লব সরকারকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে সোমবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. সেলিম সরকার (৪৬) ও ধামঘর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. ইউনুস (৪৫) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মঙ্গলবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।