মগবাজার ফ্লাইওভার থেকে 'ককটেল নিক্ষেপ', উড়ে গেল যুবকের মাথার খুলি

রাজধানীর মগবাজার নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিউ ইস্কাটন রোডের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে তার মাথার খুলি উড়ে গেছে।

হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে-  মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে কেউ ককটেল নিক্ষেপ করেছে। সেই ককটেল ফ্লাইওভারের নিচের রাস্তায় থাকা যুবকের মাথায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও জানান, ওই যুবকের নাম সিয়াম মজুমদার (২১) বলে জানা গেছে। তিনি একটি ডেকোরেটর দোকানের কর্মচারী। বিষয়টি তদন্ত চলছে।