কুড়িগ্রামে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ, কমছে তাপমাত্রা। গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জেলা। দেরিতে সূর্যের দেখা মেলায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে।
দেখা গেছে, গতকাল ভোরের দিকে ঘন কুয়াশার কারণে যান চলাচলে বিঘœ ঘটছে। সড়কে চলাচলকারী যানবাহনকে ধীরে চলতে দেখা গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের শ্রমজীবীরা। অনেকেই তীব্র শীতের কারণে সময়মতো কাজে বের হতে পারছেন না, ফলে তাদের দৈনন্দিন আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাচ্চু মিয়া বলেন, ‘গত কয়েকদিন ধরে প্রচ- ঠা-া। ঘর থেকে বের হওয়া যায় না। কাজও করা যাচ্ছে না। আমরা বয়স্ক মানুষগুলো খুব কষ্টে পড়ছি। শিশুরাও নানা রোগে আক্রান্ত হচ্ছে।’