খুলনায় ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকা-ের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করা হয়েছে। গতকাল মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক সাগর রুনি থেকে শুরু করে খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ সব সাংবাদিক হত্যাকা-ের বিচারের দাবি করা হয়।