অস্ট্রেলিয়াকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ অ্যাশেজ টেস্টের প্রথম দিনেই বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। সিরিজ হেরে বসা ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের সামনে স্বাগতিকরা মাত্র ১৫২ রানে অল-আউট হয়ে যায়। টস জিতে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। সবুজ উইকেট ও মেঘলা আবহাওয়ার পুরো সুযোগ নেয় ইংল্যান্ডের পেসাররা।

আজ শুক্রবার থেকে শুরু হওয়া ম্যাচে গাস অ্যাটকিনসন ও জশ টাংয়ের দাপটে শুরুতেই চাপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড (১২) ও জেক ওয়েদারাল্ড (১০) দ্রুত সাজঘরে ফেরেন। এরপর মার্নাস লাবুশেন (৬) এবং ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথও (৯) ব্যর্থ হন। উসমান খাজা (২৯) এবং অ্যালেক্স ক্যারি (২০) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সেই জুটি বড় হতে পারেনি।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৩৫ রান করেন মাইকেল নেসার। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের আক্রমণ সামলাতে পারেনি অস্ট্রেলিয়া। জশ টং পাঁচ উইকেট নিয়ে দিনের সেরা বোলার হন। এর আগে সিরিজের প্রথম তিন টেস্ট জিতে আগেই অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেডে টানা হারের পর মেলবোর্ন টেস্টে সম্মান বাঁচানোর লড়াইয়ে নামে ইংল্যান্ড।