বিপিএলের ১২তম আসর দিয়ে টুর্নামেন্টে অভিষেক করতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। আর নিজেদের প্রথম আসরে দলটির অধিনায়কত্ব পেয়েছেন সৈকত আলী। কয়েকদিন ধরে জাকের আলী আলোচনায় থাকলেও সৈকতকে বেছে নিয়ে দেশ ট্রাভেলসের মালিকানাধীন দলটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস।
এর আগে দুপুরে বিতর্কে জড়ায় নতুন ফ্র্যাঞ্চাইজি। অনুশীলনের মাঝেই সিএনজিতে করে মাঠ ত্যাগ করেন নোয়াখালীর প্রধান কোচ সুজন এবং সহকারী কোচ তালহা। পরবর্তীতে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিমানের টিকিটও কেটে ফেলেছিলেন তালহা জুবায়ের। পরে বিকেলে কোচের সঙ্গে ফিরে এসেছেন মাঠে। অনুশীলন করেছে দল। হেড কোচ সুজন বলেছেন, 'ভুল বুঝাবুঝি হয়েছিল। মাথা গরম করে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।'
এর আগে সকালে মালিকানা বিসিসির কাছে হস্তান্তর করা চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্জাইজিও অধিনায়কের নাম ঘোষণা করেছেন। স্পিনার অলরাউন্ডার শেখ মেহেদী দেবেন নেতৃত্ব।
'বয়কট' থেকে ফিরে পারিশ্রমিক পেয়ে খুশী সুজন বললেন, 'এটা ভুল বুঝাবুঝি'