মুন্সীগঞ্জে ট্রাকভর্তি সাড়ে ৬ মেট্রিক টন জাটকা জব্দ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ট্রাকভর্তি সাড়ে ৬ মেট্রিক জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজারদর সাড়ে ৪৫ লাখ টাকা। রবিবার সকালে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পদ্মা সেতু টোল সেতুরে টোল প্লাজার কাছে ট্রাকভর্তি ওই জাটকা জব্দ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পদ্মা সেতু কম্পোজিট কোস্টগার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। এসময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাসি চালিয়ে সমুদয় জাটকা জব্দ করতে সক্ষম হন। পরে ট্রাকের চালক ও হেলপার মুচলেকা দিয়ে ছাড়া পান। জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।