সাতক্ষীরার ৪টি আসনে ২৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সাতক্ষীরার চারটি আসনে বিএনপি’র দুই বিদ্রোহী প্রার্থীসহ মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফরোজা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) :  মোঃ হাবিবুল ইসলাম হাবিব (বিএনপি), মোঃ ইয়ারুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), মোঃ ইজ্জত উল্লাহ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), জিয়াউর রহমান (জাতীয় পার্টি), শেখ মোঃ রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং এসএম মুজিবর রহমান (স্বতন্ত্র)।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) : মোঃ আব্দুর রউফ (বিএনপি), মুহাম্মাদ আব্দুল খালেক (জামায়াতে ইসলামী), মোঃ আশরাফুজ্জামান (জাতীয় পার্টি), জিএম সালাউদ্দীন (আমার বাংলাদেশ পার্টি), মোঃ ইদ্রিস আলী (বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল), শেখ মাতলুব হোসেন লিয়ন (জাতীয় পার্টি), মুফতী রবিউল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং শফিকুল ইসলাম শাহেদ (লিবারেল ডেমোক্রেটিক পার্টি)।

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি): কাজী আলাউদ্দীন (বিএনপি), হাফেজ মুহাঃ রবিউল বাশার (জামায়াতে ইসলামী), মোঃ আলিপ হোসেন (জাতীয় পার্টি), এমএ আসফউদ্দৌলা খান (স্বতন্ত্র), মোঃ শহিদুল আলম (বিএনপি’র জাতীয় কমিটির সদস্য, স্বতন্ত্র), আসলাম আল মেহেদী (স্বতন্ত্র), রুবেল হোসেন (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি) ও মোঃ ওয়েজ কুরনী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) : জি.এম নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী), মোঃ আব্দুর রশীদ (জাতীয় পার্টি), মোঃ মনিরুজ্জামান (বিএনপি), হসেইন মুহাম্মদ মায়াজ (জাতীয় পার্টি), এইচএম গোলাম রেজা (গণঅধিকার পরিষদ), এসএম মোস্তফা আল মামুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মোঃ আব্দুল ওয়াহেদ (উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক, স্বতন্ত্র)।

নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার, ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।