সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর জানাজা সম্পন্ন

আধ্যাত্মিক সাধক গাউসুল আযম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর দৌহিত্র হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ চেয়ারম্যান বাবার জানাজা সম্পন্ন হয়েছে।

গতকাল রোববার (২৯ ডিসেম্বর) বাদ এশা মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী এবং দরবার শরীফের রহমানিয়া মঈনিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব সাইফুদ্দিন হাসান আল মাইজভাণ্ডারী (ম.)।

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদান রেখে গেছেন। তাঁর জানাজায় অগণিত আশেক-ভক্ত এবং বিভিন্ন শাখা দরবারের আওলাদ পাকগণ উপস্থিত ছিলেন।

জানাজায় উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবির ঝারু মিয়া মাইজভাণ্ডারী, মফিজ উদ্দিন মাইজভাণ্ডারী, নজরুল হুদা মাইজভাণ্ডারী, গোলাম মোরশেদ মাইজভাণ্ডারী, মিশকাতুন নূর মাইজভাণ্ডারী, ফাহিম আল রহমান মাইজভাণ্ডারী, নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী, এসকান্দর মির্জা মুকুট মাইজভাণ্ডারী, নূর হোসেন মাইজভাণ্ডারী, আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী, তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, নাজিম উদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী, বেলাল উদ্দিন মাইজভাণ্ডারী, ইকবাল ফজল মাইজভাণ্ডারী, শেখ ফয়সাল করিম মাইজভাণ্ডারী, আবরার ইবনে সেহাব, ফকরুল ইসলাম রিজভী, শাহজাদা জুনায়েদসহ আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদের সকল সদস্যবৃন্দ।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় উপস্থিত মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।