পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী আজ

‘ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে/তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’ কিংবা ‘তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়/গাছের ছায়ায় লতায়-পাতায় উদাসী বনের বায়’ এমন শত কবিতা আর গানের মাধ্যমে পল্লী মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন কবি জসীমউদ্দীন। আজ ১ জানুয়ারি তার ১২৩তম জন্মবার্ষিকী। ‘নকশী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’সহ অসংখ্য কালজয়ী গ্রন্থের স্রষ্টা পল্লীকবি জসীমউদ্দীন ফরিদপুরের অম্বিকাপুরের পৈতৃক বাড়ির ডালিম গাছের নিচে চিরনিদ্রায় শায়িত আছেন। পল্লীকবির বাড়িটিকে ঘিরে বিভিন্ন সময় সরকার নানা উদ্যোগ নিলেও তা সম্পন্ন হয়নি। কবি পরিবারের অসহযোগিতার কারণে বাড়িটি এখনো অযতœ আর অবহেলায় পড়ে রয়েছে। ফলে কবির ব্যবহৃত জিনিসপত্রগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।