বিষয় : সাধারণ জ্ঞান
১. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁয়ে
২. বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন
৩. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
উত্তর : বেনাপোল
৪. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
উত্তর : ৪টি
৫. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
৬. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
উত্তর : সংবাদপত্র
৭. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : করতোয়া
৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর : ১০ : ৬
৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
উত্তর : সম্রাট আকবর
১০. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর : হুমায়ুন
১১. বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?
উত্তর : ২টি
১২. বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে?
উত্তর : ৪ মার্চ, ১৯৭২
১৩. বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি?
উত্তর : চলন বিল
১৪. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর : সুন্দরবন
১৫. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর : মালদ্বীপ
১৬. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
উত্তর : এক কক্ষ
১৭. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
উত্তর : ১৬১০ সালে
১৮. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তর : হরিপুর
১৯. জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর : সম্মিলিত প্রয়াস
২০. নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
উত্তর : বাংলা একাডেমিতে
২১. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর : ১১টি
২২. জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
উত্তর : ৭টি
গ্রন্থনা : লিজা চৌধুরী