জেলা বিএনপি সভাপতির বাসায় জোনায়েদ সাকি

নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রিটানিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মনোনয়পনপত্র বৈধ বলে ঘোষণা করেন। এ ঘোষণা শেষে জোনায়েদ সাকি ছুটে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়াউটের বাসায়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের কাছে তিনি সহযোগিতা কামনা করেন। জোনায়েদ সাকি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ভোটে লড়বেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়ছেন। তবে এ আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে। তাদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।