জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে মো. রিয়াদুল হক (২২) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল রোববার বিকেল চারটার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সংলগ্ন রি-রিসোর্স ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিক রিয়াদুল হক কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মো. হেলালের ছেলে। তিনি রি-রিসোর্স গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করেন। 

তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ কাজ করছে। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘নিখোঁজ ওই শ্রমিককে এখন পর্যন্ত  যায়নি। উদ্ধারকাজ অব্যাহত আছে।’