মুন্সীগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৭ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মো. নাসির মিয়া (৪৮)।

আজ সোমবার বিকেলে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার কাতলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাসির সদরের পঞ্চসার ইউনিয়নের নৈদীঘির পাথর গ্রামের প্রয়াত জানু মিয়ার ছেলে।

ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মীরকাদিম পৌরসভার কাতলাপাড়া এলাকার একটি গুরর ফার্মের পাশে অভিযান চালায় ডিবির টিম। এসময় সমুদয় ইয়াবাসহ নাসিরকে আটক করে তার শরীরে তল্লাসি চালিয়ে পলিথিনের জিপারের ভেতর সমুদয় ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক ও মারামারিসহ অন্তত ১৭ টি মামলা রয়েছে।