শ্রীপুর

জামায়াতকর্মীসহ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে জামায়াতের কর্মীসহ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন বলে জানিয়েছে দলের সংশ্লিষ্টরা। এদের মধ্যে দুই জামায়াতকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও  ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।

উপজেলার টেপিরবাড়ি গ্রামে সোমবার (৫ জানুয়ারি) বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে দলের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

জামায়েত কর্মীরা হলেন শ্রীপুর পৌর ৭নম্বর ওয়ার্ড জামায়েত কর্মী মঞ্জিল মাঝি ও জাকিরুল ইসলাম। আরও রয়েছেন ব্যবসায়ী সোলেমান হোসেন, দলিল লিখক আমির হোসেন, কৃষকলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

সদ্য বিএনপিতে যোগদানকারী জামাত কর্মী মঞ্জিল মাঝি বলেন, নানা দিক চিন্তা করে বিএনপিতে যোগদান করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা একত্রে মিলেমিশে ধানের শীষের প্রার্থীর জন্য মাঠে কাজ করবো। আশা করি বিপুল ভোটে বিএনপির প্রার্থী জয়লাভ করবে।

শ্রীপুর পৌরবিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী জানান, পরিচ্ছন্ন ইমেজ (ক্লিন ইমেজ) আছে এমন সবার (লোকজন) জন্যই বিএনপিতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। বিএনপি উন্মক্ত গণতন্ত্র চর্চাকারী রাজনৈতিক দল। আশা করি আরও লোকজন বুঝেশুনে বিএনপিতে যোগদান করে আমাদের হাতকে আরও শক্তিশালী করবে।