নির্মাণ ও অভিনয়ে ফিরলেন কঙ্গনা

রাজনীতির কাজের মাঝেই নতুন সিনেমা 'ভারত ভাগ্য বিধাতা'র শুটিং শুরু বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেত্রীর মণিকর্নিকা ফিল্মস প্রোডাকশন হাউজের তরফে এই ছবিটির প্রযোজনা করা হচ্ছে। ইনস্টাগ্রামে এই প্রযোজনা সংস্থার তরফে ছবি শুরুর খবর দেওয়া হয় অনুরাগীদের। একই সঙ্গে জানানো হয় যে এই ছবির শুটিং শুরু হয়ে গেল। ছবিটি পরিচালনা করছেন মনোজ তাপাড়িয়া।  

কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই পোস্টটি শেয়ার করে লিখেছেন, 'ছবির সেটে ফিরতে পেরে ভাল লাগছে।' কঙ্গনাকে কে শেষবার 'ইমার্জেন্সি' ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি।