কটাক্ষের রানী কঙ্গনা!

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

কটাক্ষ আর কঙ্গনা রানাউত যেন একসঙ্গে বাঁধা। বিভিন্ন কিংবা যে কোনো ইস্যুতে কটাক্ষ করে বসেন বলিউড এই অভিনেত্রী ও নির্মাতা। এজন্য অনেকে তাকে ঠোঁটকাটা বা কটাক্ষের রানী বলেন অনেকে। এবার তার নিশানায় বলিউড। পাকিস্তানের সঙ্গে বলিউডের ‘প্রেম’ নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, দেশভাগের এত বছর পরেও কেন পাকিস্তানকে ঘিরে বলিউডের এই এত ‘আসক্তি’? সানি দেওলের ‘বঁটওয়ারা’ মুক্তির ঠিক আগেই এমন মন্তব্য করেছেন কঙ্গনা। 

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’। প্রেক্ষাগৃহে ভালো ফল করার পর ওটিটি প্ল্যাটফর্মে এসেছে ছবিটি। দেশভাগের পটভূমিতে তৈরি এই ছবির গল্পে উঠে এসেছে ভারত ও পাকিস্তানের বিভাজনে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক প্রেমের কাহিনি। ছবিতে নাসিরুদ্দীন শাহ রয়েছেন। তার অভিনীত চরিত্রের জন্মস্থান হিসাবে দেখানো হয়েছে পাকিস্তানের সরগোধাকে। ছবিতে দেখানো হয়, দেশভাগের পর তাঁকে নিজের বাড়ি ছেড়ে চলে আসতে হয়। 

এ প্রসঙ্গেই বলিউডের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রথমে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, যা‘রা যন্তর মন্তরের প্রতিবাদ নিয়ে কুম্ভীরাশ্রু ফেলছেন, তাঁদের এখন ঝাড়খণ্ডের শিশুদের জন্যও একই ভাবে কাঁদা উচিত। ওই শিশুরাও দুর্দশার মধ্যে রয়েছে।’ 

এর পরেই পাকিস্তান প্রসঙ্গে বলিউডকে কটাক্ষ করেন কঙ্গনা। তার প্রশ্ন, ‘বলিউডের ছবি,অভিনেতাদের মন্তব্য অথবা সাক্ষাৎকার— সর্বত্রই পাকিস্তানকে নিয়ে এত আগ্রহ কেন? দেশভাগের এত বছর পরেও কেন এই প্রেমের গল্প শেষ হচ্ছে না? বলিউডের পাকিস্তানের সঙ্গে এই প্রেম কবে শেষ হবে? এর জবাব তাদের দিতে হবে।’ 

এর আগেও নাসিরুদ্দীন শাহকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। ইনস্টাগ্রাম স্টোরিতে হিন্দিতে তিনি লিখেছিলেন, ‘সত্যি বলতে আমরা প্রত্যেকেই কারও না কারও প্রতি অনুগত। তবে আমি গর্বিত যে যে দেশ আমাকে খাওয়ায়, তার জন্য লড়াই করতে আমি দায়বদ্ধ। অন্য দিকে, নসীরুদ্দীন শাহ এই দেশে উপার্জন করেন এবং প্রতিবেশী দেশের হয়ে লড়াই করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত