চন্দনাইশে যুবলীগের সদস্য নাজিম উদ্দীন মুন্সি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ও বৈলতলী ইউনিয়ন বাংলাদেশ কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক মো. নাজিম উদ্দীন মুন্সিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম। এর আগে একই দিন দুপুরে উপজেলা গাছবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মো. নাজিম উদ্দীন মুন্সি চন্দনাইশ উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ও বৈলতলী ইউনিয়ন বাংলাদেশ কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক এবং উপজেলার বৈলতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাফরাবাদ কলিমার বাপের বাড়ি এলাকার সফদর আহমদের ছেলে।

ওসি মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম জানান, মঙ্গলবার বিকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।