সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
পরবর্তী সময়ে টিকিটধারী সম্মানিত যাত্রী সাধারণের বিষয়টি বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী উক্ত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ১ মার্চ ২০২৬ তারিখ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
এতদপ্রেক্ষিতে, ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সম্মানিত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এ বিষয়ে সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/+৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে। উল্লেখ্য, ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে।