প্রতিদিন আমন্ড খাওয়ার অভ্যাস থাকলে নানাভাবে উপকৃত হওয়া যায়। বিভিন্নভাবে ভালো থাকবে শরীর-স্বাস্থ্য। তবে প্রতিদিনই যদি আমন্ড খেয়ে থাকেন তাহলে পরিমাণের দিকে নজর রাখতে হবে। ২-৩টির বেশি আমন্ড খাবেন না, যদি প্রতিদিন খেয়ে থাকেন।
কিভাবে খাবেন
খোসা ছাড়িয়ে আমন্ড খেতে পারলে পেটের সমস্যা হবে না। এর জন্য পানিতে ভিজিয়ে রাখলে সুবিধা হবে। যেদিন খাবেন, তার আগের রাতে কাচের পাত্রে পানি দিয়ে আমন্ড ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খোসা ছাড়িয়ে খেয়ে নিন।
মিলবে যে উপকার
আমন্ড খেলে মস্তিষ্ক আরো সক্রিয় ও সজাগ থাকবে। স্মৃতিশক্তি প্রখর হবে।
আমন্ড আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। তার ফলে ভালো থাকে হার্টের স্বাস্থ্য।
আমন্ড খাওয়ার অভ্যাসে ব্লাড সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। তাই ডায়াবেটিস থাকলেও আমন্ড খেতে পারেন নির্দ্বিধায়।
হাড়ের গঠন মজবুত করতে, হাড়ের ক্ষয় রোধ করতেও কাজে লাগে আমন্ড খাওয়ার অভ্যাস।
আমন্ড নিয়মিত খেতে পারলে চুল ও ত্বকের স্বাস্থ্যও ভালো থাকবে। জেল্লাও বাড়বে ত্বক ও চুলের।
প্রতিদিন আমন্ড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো একথা প্রায় সবাই জানেন। প্রতিদিন আমন্ড খেলে শুধু শরীর-স্বাস্থ্য নয়, ভালো থাকবে ত্বক এবং চুলও। ত্বক ও চুলের জেল্লা বজায় রেখে যাতে ত্বক ও চুল দেখতে চকচকে লাগে, সেই কাজে সাহায্য করে আমন্ড।
চুল ও ত্বক চকচকে রাখার জন্য শুধু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করলেই চলবে না। স্বাস্থ্যকর খাবারও খাওয়া জরুরি। চুল ও ত্বক সারা বছর উজ্জ্বল থাকবে প্রতিদিন আমন্ড খেতে পারলে। এই বিশেষ বাদাম আপনার চুল ও ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখতে সাহায্য করে দারুণভাবে।
আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম। এই তিন উপকরণ ত্বক ও চুলে আর্দ্র ভাব বজায় রাখবে। এর ফলে ত্বক ডিহাড্রেটেড হয় না এবং চুলও রুক্ষ হয় না। এ ছাড়া ত্বকের বলিরেখা বা রিংকেলসের সমস্যা কমায় আমন্ড খাওয়ার অভ্যাস। চুল ও ত্বকের জেল্লা বজায় রাখতে দারুণভাবে কাজ করে আমন্ড।
প্রতিদিন আমন্ড খেলে ত্বকের কালচে দাগ ছোপ, ব্রণের সমস্যা এগুলোও সহজেই দূর হবে। এর পাশাপাশি প্রতিদিন অল্প করে আমন্ড খেলে চুল মজবুত হবে, চুল পড়ার সমস্যা কমবে, নতুন চুল গজাবে, খুশকির সমস্যা দূর হবে, চুলের গোড়া শক্তপোক্ত হবে। আর চুল দেখতেও উজ্জ্বল লাগবে। তাই প্রতিদিন অল্প করে আমন্ড খাওয়া অভ্যাস করুন আজ থেকেই।
সূত্র : এবিপি লাইভ