বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা পল্লী উন্নয়ন ভবনের হলরুমে এ বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদনক্রমে সভাপতি পদে মো. নায়েবুর রহমান এবং পরিচালক পদে ক্যালী ডায়না রোজারিও, মো. ইসমাইল হোসেন মোড়ল, ফিরুজ আল মামুন তারেক, জামাল উদ্দিন পাঠান ও রেহানা পারভিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. নূর আলম খান এবং বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।