রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি টিনসেট বাড়িতে ফাতেমা আক্তার লিলি (১৮) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১০ ডিসেম্বর) খিলগাঁও দক্ষিণ বনশ্রী ১০ তলার সামনে একটি টিনসেট বাড়ি থেকে ওই শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
খিলগাঁওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ফাতেমা আক্তার লিলি নামের তরুণী অবিবাহিতা ও একটি কলেজে পড়াশোনা করেন। ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, ঘটনার সময় বাসায় লিলি একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।