সোম-মঙ্গলবারে মিলতে পারে আইসিসির জবাব 

আগামী দিন দুয়েক পর আইসিসি'র কাছ থেকে বিসিবি'র ইমেইলের জবাব আশা  করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলবুল বলেছেন, আজকে কালকে (শনি, রবি) তো দুবাই বন্ধ (সাপ্তাহিক ছুটি)।সোম মঙ্গলবারের দিকে হয়তো...আমি জানি না...তাদের উপরে নির্ভর করছে।'

বাংলাদেশ দলের বিশ্বকাপে ভারতে খেলতে না যাবার ব্যপারে অগ্রগতি প্রসঙ্গে বুলবুল জানিয়েছেন, এই মুহূর্তে কোন অগ্রগতী নেই, 'আমরা আমাদের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে, আমাদের জিজ্ঞাস্য গুলো, আমরা কি কি ...আইসিসি জানতে চেয়েছে আমাদের কাছে যে কি কি আমাদের নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেটা জানতে চেয়েছে। সেটা আমরা গত বুধবার দিন আমরা সেটা পাঠিয়েছে আফটারনুনে, তারপর কোন আপডেট পাইনি। (ভারতে যাবে কি না) এখনো জানি না, (এখনো কোন সিদ্ধান্ত আসেনি ) না,। ইমেইলের জবাব-না আমরা এখনো কোন রেসপন্স পাইনি। আমরা যতগুলো লিঙ্ক দরকার বা অ্যাটাচমেন্ট, যতগুলো ইনফরমেশন দেয়া দরকার সব আমরা দিয়ে দিয়েছি। আমরা ওয়েট করছি...আইসিসি আমাদেরকে কি জানায়।'

কলকাতা ও মুম্বাই এর বদলে চেন্নাই বা হায়দ্রাবাদের মত অন্য কোন রাজ্যে খেলা হলে বাংলাদেশ যাবে কি না এমন প্রশ্নে বলেছেন, 'ভারতেরভারতের অন্য ভেন্যু--ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে তো কোন কথা নাই। যেহেতু আপনারা জানেন যে এই বিশ্বকাপের ব্যপারে আমরা একক সিদ্ধান্ত নিচ্ছি না...গভর্নমেন্ট অর্ডার...গভর্নমেন্টের সঙ্গে আলাদা করেই সিদ্ধান্ত নেব। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।'

এই নিয়ে কুটনৈতিক পর্যায়ে কোন আলোচনাও হয়নি বলেই তার দাবী, 'দুই দেশের সরকারী পর্যায়ে কোন চাপ-এখনো কিছু শুনি নাই।'

ইমেইলের জবাব কবে নাগাদ আসতে পারে সেই প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, 'কবে...আজকে কালকে তো দুবাই বন্ধ।সোম মঙ্গলবারের দিকে হয়তো...আমি জানি না...তাদের উপরে।' আলাদা করে আইসিসি থেকে কেউ যোগাযোগ করেছে কি না সেটা জানতে চাইলে বলেছেন, 'অনেকপেশাদার সংস্থা,লাইনের বাইরে কেউ কিছু বলে না।'