বগুড়ায় ‘জুলাই যোদ্ধাদের’ দখলে জাতীয় পার্টির কার্যালয়

বগুড়ায় জাতীয় পার্টির জেলা কার্যালয় ঘিরে শনিবার (১০ জানুয়ারি) এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত ওই কার্যালয়ের সামনে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল মানুষ হাজির হয়ে ব্যানার ঝোলান এবং স্লোগান দেন।

জাতীয় পার্টির কার্যালয়ের মূল ফটকে তারা দুটি ব্যানার টানিয়ে দেন। একটি ব্যানারে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়, অন্যটিতে লেখা ছিল-‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন।’ একই ব্যানারে আরও লেখা ছিল, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহত আন্দোলনকারীদের পক্ষ থেকেই এসব ব্যানার টানানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

পরে বিক্ষোভে উপস্থিত এক ব্যক্তি নিজেকে এনসিপি নেতা হিসেবে পরিচয় দিয়ে বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী দল। যদিও এ দলটি এখনো নিষিদ্ধ হয়নি, তবু দলটি আর নির্বাচনে অংশ নিতে পারে না।