ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

নির্বাচন কমিশনে (ইসি) চতুর্থ দিনের মতো শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় আপিল শুনানি শুরু হয়েছে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও আছেন। গত তিনদিনের আপিলে ১৫০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আবার একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। 

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।