আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। অন অ্যারাইভাল ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে—নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশের ভিত্তিতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চাওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ করা যাবে।
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকালে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থানে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আগমনী ভিসা (Visa on Arrival) সহ অন্যান্য ভিসা প্রদানে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রেমে অনুরোধ করা হলো-
- বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তীতে জারীকৃত অন্যান্য প্রজ্ঞাপনের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ ও প্রযোজ্য ডকুমেন্টস যাচাইপূর্বক বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন/দূতাবাস হতে সুনির্দিষ্ট ভিসা প্রদান করবে।
- ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে জারীকৃত পরিপত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরণপূর্বক বিনা ভিসায় আগতদের আগমনী ভিসা (Visa on Arrival) প্রদান করবে।
- আগমনী ভিসা (Visa on Arrival) প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান/ব্যক্তি, হোটেল/আবাসস্থল,
ফিরতি টিকেট ইত্যাদির প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে সম্পূর্ণ সন্তুষ্ট হতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্যয় বা সন্দেহের ক্ষেত্রে ভিসা দেওয়া যাবে না। - বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে
হবে। - নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়/প্রযোজ্য ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও
গণভোট ২০২৬ পর্যবেক্ষণের জন্য আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ সম্বলিত সিলসহ আগমনী ভিসা প্রদান করবে। - নির্বাচন কমিশন এর সুপারিশের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফপূর্বক আগমনী ভিসা প্রদান করা যাবে।
বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন, প্রস্থানের সময় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করবে। - বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্যাদি প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (বহিরাগমন অনুবিভাগ) প্রদত্ত ইমেইল immigrationwing@moha.gov.bd প্রেরণ করবে।