রাজধানীর বাড্ডায় অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে বলে একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে বুধবার (১৪ জানুয়ারি)। তবে ঘটনাটি আজকের নয়। এনসিপির সদস্য আরিফুর রহমান তুহিন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ঘটনাস্থলের সাথে নাহিদের অফিসের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, বাড্ডায় ৩৮ নং ওয়ার্ড এ এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনী অফিস বা এনসিপি আহবায়ক নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
এদিকে, নাহিদের রাজনৈতিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটেনি বলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাশিদুল আমিন গণমাধ্যমকে বুধবার (১৪ জানুয়ারি) বিকালে নিশ্চিত করেন।
জানা গেছে, নাহিদের অফিস আফতাবনগরে। আর গুলির ঘটনা আছে গতকাল একটি বিল্ডার্স কোম্পানির অফিসে। এখানে দুইটি গুলির ঘটনা ও ফাঁকা গুলির ঘটনা ঘটে।